Skip to content

বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭

ধারা ৯বিদেশি এয়ার অপারেটর কর্তৃক বাণিজ্যিক বিমান পরিবহনের জন্য পারমিট

বলবৎদ্বিতীয় অধ্যায় সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট, ইত্যাদি

ধারা ৯

9. বিদেশি এয়ার অপারেটর কর্তৃক বাণিজ্যিক বিমান পরিবহনের জন্য পারমিট (১) পারমিট ব্যতীত কোন বিদেশি এয়ার অপারেটর বাংলাদেশে কোন বাণিজ্যিক বিমান পরিবহন সেবা প্রদান করিতে পারিবে না: তবে শর্ত থাকে যে, বাংলাদেশে কোন বিদেশি এয়ার অপারেটর কর্তৃক সিডিউল ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রের সহিত বিমান চলাচল চুক্তি থাকিতে হইবে। (২) বিদেশি এয়ার অপারেটরকে পারমিটের জন্য নির্ধারিত পদ্ধতিতে চেয়ারম্যানের নিকট আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর চেয়ারম্যান যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, সংশ্লিষ্ট বিদেশি এয়ার অপারেটর নির্ধারিত শর্ত পূরণ করিয়াছে তাহা হইলে তিনি উহার অনুকূলে পারমিট ইস্যু করিবেন। (৪) কোন বিদেশি এয়ার অপারেটর বাংলাদেশে বাণিজ্যিক বিমান পরিবহন সেবা প্রদান করিতে ইচ্ছুক হইলে উক্ত এয়ার অপারেটরকে বাংলাদেশী নাগরিকের শতভাগ মালিকানাধীন ও বাংলাদেশে নিবন্ধিত কোন সংস্থাকে একক বিক্রয় প্রতিনিধি হিসাবে নিয়োগ করিতে হইবে। (৫) আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন বিদেশি এয়ার অপারেটর এবং উহার বিক্রয় প্রতিনিধির মধ্যে কোন বিরোধ দেখা দিলে, উক্ত বিরোধ চলাকালীন উক্ত বিদেশি এয়ার অপারেটরের বিমান পরিবহন সেবা বন্ধ করা যাইবে না এবং, প্রয়োজনে, উক্ত বিদেশি এয়ার অপারেটর, উপ-ধারা (৪) এর বিধান প্রতিপালন সাপেক্ষে, সাময়িকভাবে নূতন বিক্রয় প্রতিনিধি নিয়োগ করিতে পারিবে।

End of ধারা ৯. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭