বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭
ধারা ২১গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ
বলবৎ
ধারা ২১
21. গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ ইনস্টিটিউট, নিজস্ব জনবল দ্বারা সক্ষম না হইলে, ধান সম্পর্কিত উদ্ভূত কোন সমস্যা নিরসন বা উহার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোন প্রযুক্তি বা কৌশল উদ্ভাবনের জন্য, সরকারের পূর্বানুমোদনক্রমে, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ করিতে পারিবে।