স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭
ধারা ৩১শুনানির নোটিশ
বলবৎ
চতুর্থ অধ্যায় আরবিট্রেশন
ধারা ৩১
31. শুনানির নোটিশ (১) আরবিট্রেটর, ধারা ৩০ এর অধীন আবেদন প্রাপ্তির পর, শুনানির তারিখ উল্লেখ করিয়া উক্ত তারিখে তাহার আদালতে উপস্থিত হইবার জন্য নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের উপর নোটিশ জারি করিবেন, যথা:― (ক) দরখাস্তকারী; (খ) আপত্তিতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ; (গ) জেলা প্রশাসক; এবং (ঘ) প্রত্যাশী ব্যক্তি বা সংস্থা। (২) আরবিট্রেটর অনধিক ৯০ (নববই) কার্যদিবসের মধ্যে প্রাপ্ত আবেদনের উপর শুনানি গ্রহণ করিয়া তাহার আদেশ প্রদান করিবেন।
সূচিপত্র দেখুন: স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭