Skip to content

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭

ধারা ৫ইনস্টিটিউটের কার্যাবলি

বলবৎ

ধারা ৫

5. ইনস্টিটিউটের কার্যাবলি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) গম ও ভুট্টার উন্নয়ন ও উৎপাদন সংক্রান্ত বিষয়ে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন; (খ) ইনস্টিটিউটের কর্ম পরিকল্পনা প্রণয়ন; (গ) গম এবং ভুট্টার উন্নয়ন ও উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে মৌলিক ও ফলিত গবেষণা কার্যক্রম পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবন; (ঘ) গবেষণার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত গবেষণাগার, খামার এবং অবকাঠামো স্থাপন; (ঙ) জার্ম প্লাজম সংগ্রহ ও সংরক্ষণের সুযোগ-সুবিধা সৃষ্টি; (চ) গম ও ভুট্টা উৎপাদন দক্ষতার সাথে সম্পন্ন করিবার নিমিত্ত কৃষকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং প্রশিক্ষণ প্রদান; (ছ) গম ও ভুট্টা উৎপাদনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণ এবং এতদ্‌সংক্রান্ত গবেষণা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন; (জ) ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি এবং উদ্ভিদ জাতের মেধাস্বত্ব নিশ্চিতকরণ; (ঝ) প্রজনন ও মানসম্মত উচ্চ ফলনশীল গম ও ভুট্টা বীজ উৎপাদন, প্রদর্শনী ও সম্প্রসারণের জন্য বিতরণ; (ঞ) গম ও ভুট্টা সংক্রান্ত পুস্তিকা, মনোগ্রাম, বুলেটিন ও গবেষণা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রকাশ; (ট) স্নাতকোত্তর গবেষণার সুবিধা প্রদান; (ঠ) জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনসমূহের সহযোগিতায় গবেষণা কর্মসূচি গ্রহণ; (ড) গম ও ভুট্টার গবেষণা এবং সাম্প্রতিক উন্নয়নের সহিত পরিচিত হইবার সুযোগ সৃষ্টি করিবার ও উক্ত বিষয়ক সমস্যার উপর দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন; (ঢ) প্রকল্প গ্রহণ; (ণ) সরকার কর্তৃক, সময় সময় প্রদত্ত নির্দেশনা সাপেক্ষে, উহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন; এবং (ত) প্রয়োজনীয় অন্য যে কোন কার্য সম্পাদন।

End of ধারা ৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭