Skip to content

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭

ধারা ৭বোর্ড গঠন

বলবৎ

ধারা ৭

7. বোর্ড গঠন (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের বোর্ড গঠিত হইবে, যথা : ∑ (ক) মহাপরিচালক, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন; (খ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (গ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (ঘ) কাউন্সিল কর্তৃক মনোনীত পরিচালক পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (ঙ) ইনস্টিটিউটে কর্মরত দুইজন জ্যেষ্ঠ বিজ্ঞানী; (চ) বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর একজন পরিচালক; (ছ) সরকার কর্তৃক মনোনীত কৃষি গবেষণায় অভিজ্ঞ একজন প্রথিতযশা বিজ্ঞানী; (জ) ইনস্টিটিউটের নিকটস্থ তুলা উন্নয়ন বোর্ড ও বীজবর্ধন খামারের অফিস প্রধান; (ঝ) ইনস্টিটিউট কর্তৃক মনোনীত কৃষি সংশ্লিষ্ট কাজে নিয়োজিত দুইজন প্রতিনিধি, যাহাদের একজন অভিজ্ঞ কৃষক এবং অন্যজন বেসরকারি সংস্থার প্রতিনিধি হইবেন; এবং (ঞ) ইনস্টিটিউটের পরিচালকগণ, তাহাদের মধ্যে যিনি ইনস্টিটিউটের প্রশাসনের দায়িত্বে নিয়োজিত থাকিবেন তিনি বোর্ডের সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ছ) ও (ঝ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩(তিন) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার, বা, ক্ষেত্রমত, ইনস্টিটিউট উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোন সময়, কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোন সদস্যকে সদস্য পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে এবং উক্ত সদস্যও সরকার, বা, ক্ষেত্রমত, ইনস্টিটিউটের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।

End of ধারা ৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭