বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭
ধারা ১২বিশেষজ্ঞ কমিটি
বলবৎ
ধারা ১২
12. বিশেষজ্ঞ কমিটি কমিশন, সময় সময়, আদেশ দ্বারা উহার কার্যে সহায়তাদানের জন্য এক বা একাধিক সদস্য, নবম বা তদূর্ধ্ব গ্রেডের কোন বিজ্ঞানী ও কর্মচারী বা এক বা একাধিক বিশেষজ্ঞ সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ কমিটি গঠনসহ উহার দায়িত্ব, মেয়াদ, কার্যপরিধি এবং আনুষঙ্গিক অন্যান্য শর্তাবলি নির্ধারণ করিতে পারিবে।