বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭
ধারা ১৪সরকার কর্তৃক প্রদত্ত আদেশ, নির্দেশনা বাস্তবায়ন
বলবৎ
ধারা ১৪
14. সরকার কর্তৃক প্রদত্ত আদেশ, নির্দেশনা বাস্তবায়ন সরকার, সময় সময়, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কমিশনকে নীতিগত বিষয়ে আদেশ ও নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং কমিশন উক্ত আদেশ ও নির্দেশনা অনুসরণ এবং বাস্তবায়ন করিবে।