Skip to content

[জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০১৭

ধারা ৩বিশ্ববিদ্যালয় স্থাপন

বলবৎ

ধারা ৩

3. বিশ্ববিদ্যালয় স্থাপন (১) এই আইনের বিধান অনুযায়ী জামালপুরে [জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] ([Jamalpur Science & Technology University]) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে। (২) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরগণ, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সমন্বয়ে [জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে। (৩) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের করা যাইবে।

  1. 8. "জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" শব্দগুলি "বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" শব্দগুলির পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ৬ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: [জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০১৭