বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ আইন, ২০১৮
ধারা ১১অসদাচরণ, ইত্যাদির জন্য ফেলোশীপ হইতে বহিষ্কার
বলবৎ
ধারা ১১
11. অসদাচরণ, ইত্যাদির জন্য ফেলোশীপ হইতে বহিষ্কার (১) কাউন্সিল কোন ফেলোকে তাহার অসদাচরণ অথবা কলেজের স্বার্থের পরিপন্থি কোন কাজের কারণে ফেলোশীপ হইতে বহিষ্কার করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোন ফেলোকে বহিষ্কারের ক্ষেত্রে কাউন্সিলের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন কোন ফেলোকে শুনানির সুযোগ প্রদান না করিয়া বহিষ্কার করা যাইবে না। ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে ‘‘অসদাচরণ’’ অর্থ কোনো চিকিৎসক বা কোনো সরকারি কর্মচারী বা ভদ্রলোকের পক্ষে অনুচিত, শিষ্টাচারহীন কোন আচরণ বা পেশাগত শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ আইন, ২০১৮