Skip to content

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ আইন, ২০১৮

ধারা ১৯রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ১৯

19. রহিতকরণ ও হেফাজত (১) Bangladesh College of Physicians and Surgeons Order, 1972 (President’s Order No. 63 of 1972) অতঃপর উক্ত Order বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও উক্ত Order এর অধীন- (ক) গঠিত কাউন্সিল বা কার্যনির্বাহী কমিটি এমনভাবে অব্যাহত থাকিবে যেন উক্ত কাউন্সিল বা কার্যনির্বাহী কমিটি এই আইনের অধীন গঠিত হইয়াছে; (খ) কৃত কোন কাজ বা গৃহীত কোন ব্যবস্থা, প্রণীত কোন বিধি, ইস্যুকৃত কোন আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন বা প্রদত্ত কোন নোটিশ এই আইনের অধীন কৃত, গৃহীত, প্রণীত, ইস্যুকৃত বা প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (গ) কোন কার্যক্রম চলমান থাকিলে উহা এই আইনের অধীন নিষ্পত্তি হইবে। (৩) উক্ত Order এর অধীন প্রতিষ্ঠিত College of Physicians and Surgeons এর- (ক) সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা এবং স্থাবরও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, অন্য সকল দাবী ও অধিকার, সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ড এবং অন্যান্য দলিল কলেজের নিকট হস্তান্তরিত ও উহার উপর ন্যস্ত হইবে; এবং (খ) সচিব এবং কর্মচারীগণ যেই সকল শর্তে চাকরিতে নিয়োজিত ছিলেন সেই সকল শর্তে চাকরিতে বহাল থাকিবেন।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ আইন, ২০১৮