Skip to content

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ আইন, ২০১৮

ধারা ৮কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, ইত্যাদি

বলবৎ

ধারা ৮

8. কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, ইত্যাদি (১) কাউন্সিলের সদস্যগণ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, তাহাদের মধ্য হইতে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সভাপতি এবং একজন কোষাধ্যক্ষ নির্বাচন করিবেন। (২) সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ ২ (দুই) বৎসর মেয়াদের জন্য নির্বাচিত হইবেন: তবে শর্ত থাকে যে, পরবর্তী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রত্যেকে স্ব স্ব দায়িত্ব পালন করিবেন: আরও শর্ত থাকে যে, কোন ব্যক্তি পূর্ববর্ণিত পদে দুইবারের অধিক নির্বাচিত হইতে পারিবেন না। (৩) সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ নির্বাচন সংক্রান্ত কোন বিরোধ দেখা দিলে উহা সরকারের নিকট প্রেরণ করিতে হইবে এবং সরকার কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ আইন, ২০১৮