Skip to content

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮

ধারা ১৯জনস্বার্থে অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন

বলবৎতৃতীয় অধ্যায় মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, ইত্যাদি

তৃতীয় অধ্যায় মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, ইত্যাদি

ধারা ১৯

19. জনস্বার্থে অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন (১) ধারা ১২ ও ১৬ তে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ সরকারের পূর্বানুমোদনক্রমে, জনস্বার্থে, মহাপরিকল্পনার আওতা বহির্ভূত এলাকায় কোন অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রণীত অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করিতে হইবে এবং মহাপরিকল্পনায় চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হইবার পর উক্ত অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প কার্যকর থাকিবে না।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮