Skip to content

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮

ধারা ২সংজ্ঞা

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘ইউনিয়ন পরিষদ’’ অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর অধীন গঠিত ইউনিয়ন পরিষদ; (২) ‘‘ইমারত’’ অর্থ Building Construction Act, 1952 (Act No. II of 1953) এর section 2(b) এ সংজ্ঞায়িত building; (৩) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ; (৪) ‘‘চেয়ারম্যান’’ অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; (৫) ‘‘জলাধার’’ অর্থ নদী, খাল, বিল, দীঘি, ঝর্ণা বা জলাশয় হিসাবে মহাপরিকল্পনায় চিহ্নিত বা সরকার, সরকারি সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বন্যা প্রবাহ এলাকা হিসাবে ঘোষিত কোন জায়গা এবং সলল পানি এবং বৃষ্টির পানি ধারণ করে এমন কোন ভূমিও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৬) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি বা, ক্ষেত্রমত, প্রবিধান দ্বারা নির্ধারিত; (৭) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) ‘‘পৌরসভা’’ অর্থ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধীন গঠিত পৌরসভা; (৯) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১০) ‘‘ব্যক্তি’’ অর্থে যে কোন প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থা উহা নিবন্ধিত হউক বা না হউক, অন্তর্ভুক্ত হইবে; (১১) ‘‘মহাপরিকল্পনা (Master Plan)" অর্থ ধারা ১২ এর অধীন প্রণীত মহাপরিকল্পনা; (১২) ‘‘সদস্য’’ অর্থ কর্তৃপক্ষের কোন সদস্য এবং চেয়ারম্যানও ইহার অন্তর্ভুক্ত হইবে; (১৩) ‘‘সার্বক্ষণিক সদস্য’’ অর্থ ধারা ৫ এর উপ-ধারা (২) এর অধীন সরকার কর্তৃক নিযুক্ত কোন সার্বক্ষণিক সদস্য; (১৪) ‘‘সচিব’’ অর্থ কর্তৃপক্ষের সচিব; (১৫) ‘‘সিটি কর্পোরেশন’’ বা রাজশাহী সিটি কর্পোরেশন’’ অর্থ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশন; (১৬) “ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী’’ অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের কোন কর্মচারী।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮