রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮
ধারা ২৬মহাপরিকল্পনা পরিপন্থি ভূমি ব্যবহারের দণ্ড
বলবৎ
চতুর্থ অধ্যায় বিধি-নিষেধ, অপসারণ, দণ্ড, ইত্যাদি
ধারা ২৬
26. মহাপরিকল্পনা পরিপন্থি ভূমি ব্যবহারের দণ্ড যদি কোন ব্যক্তি মহাপরিকল্পনায় চিহ্নিত বা উল্লিখিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে কোন ভূমি ব্যবহার করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।