রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮
ধারা ৩২নীচু ভূমি ভরাট, পানি প্রবাহ বাধাগ্রস্ত, ইত্যাদি
বলবৎ
চতুর্থ অধ্যায় বিধি-নিষেধ, অপসারণ, দণ্ড, ইত্যাদি
ধারা ৩২
32. নীচু ভূমি ভরাট, পানি প্রবাহ বাধাগ্রস্ত, ইত্যাদি (১) এই আইনের আওতাধীন কোন এলাকার নীচু ভূমি ভরাট বা উঁচু করা বা কোন উপায়ে কোন জলাধারের পানি প্রবাহ বাধাগ্রস্ত করা যাইবে না। (২) যদি কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করেন তাহা হইলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।