Skip to content

কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন, ২০১৮

ধারা ৭লাইসেন্স স্থগিতকরণ

বলবৎ

ধারা ৭

7. লাইসেন্স স্থগিতকরণ (১) যদি কোন ব্যক্তি লাইসেন্সের কোন শর্ত লঙ্ঘন করেন তাহা হইলে উপজেলা সেচ কমিটি, লিখিত আদেশ দ্বারা, কারণ উল্লেখপূর্বক, নির্ধারিত পদ্ধতি ও শর্তে, উক্ত ব্যক্তির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করিতে পারিবে এবং উহা অনুমোদনের জন্য অবিলম্বে উপজেলা পরিষদের নিকট প্রেরণ করিবে। (২) উপজেলা পরিষদ লাইসেন্স স্থগিতকরণের যৌক্তিক ও যথেষ্ট কারণ বিদ্যমান রহিয়াছে মর্মে সন্তুষ্ট হইলে উক্ত স্থগিতকরণের আদেশ অনুমোদন করিবে অথবা উক্ত লাইসেন্স স্থগিতকরণের যৌক্তিক ও যথেষ্ট কারণ বিদ্যমান না থাকিলে উহা বাতিল করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, উপজেলা পরিষদ লাইসেন্স গ্রহীতাকে শুনানির জন্য যুক্তিসংগত সুযোগ প্রদান ব্যতীত কোন লাইসেন্স স্থগিতকরণের আদেশ অনুমোদন করিবে না। (৩) উপ-ধারা (২) এর অধীন লাইসেন্স স্থগিতকরণের কার্যকারিতা ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত বহাল থাকিবে। (৪) উপ-ধারা (২) এর অধীন উপজেলা পরিষদ কর্তৃক কোন লাইসেন্স স্থগিতকরণের আদেশ অনুমোদন করা হইলে সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃপক্ষের নিকট নির্ধারিত সময়ের মধ্যে উহা পুনর্বিবেচনার জন্য আবেদন করিতে পারিবে এবং উক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন, ২০১৮