Skip to content

বীজ আইন, ২০১৮

ধারা ৩২রহিতকরণ ও হেফাজত

বলবৎ

ধারা ৩২

32. রহিতকরণ ও হেফাজত (১) এই আইন কার্যকর হইবার সংগে সংগে Seeds Ordinance, 1977 (Ordinance No. XXXIII of 1977), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন,- (ক) কৃত সকল কার্যক্রম ও গৃহীত কোনো ব্যবস্থা বা সূচীত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) প্রণীত বিধি, জারীকৃত প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ, প্রত্যয়নপত্র এবং ইস্যুকৃত কোনো সনদপত্র উক্তরূপ রহিত হওয়ার অব্যবহিত পূর্বে কার্যকর থকিলে, উহা এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন প্রণীত, জারীকৃত, প্রদত্ত এবং ইস্যুকৃত বলিয়া গণ্য হইবে।

End of ধারা ৩২. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বীজ আইন, ২০১৮