ধারা ২৬সরবরাহ এলাকার বাহিরে বিদ্যুৎ সরবরাহ
বলবৎ
চতুর্থ অধ্যায় বিদ্যুৎ সরবরাহ, মিটার স্থাপন, ইত্যাদি
ধারা ২৬
26. সরবরাহ এলাকার বাহিরে বিদ্যুৎ সরবরাহ এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার লিখিত আদেশ দ্বারা এবং উপযুক্ত শর্ত এবং বিধি-বিধান সাপেক্ষে, কোন লাইসেন্সিকে তাহার সরবরাহ এলাকার বাহিরে কোন ব্যক্তিকে বিদ্যুৎ সরবরাহ এবং এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় পূর্তকর্ম সম্পাদনের জন্য অনুমতি প্রদান করিতে পারিবে।