ধারা ৪৪একই অপরাধ পুনরায় সংঘটনের দণ্ড
বলবৎ
সপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড
ধারা ৪৪
44. একই অপরাধ পুনরায় সংঘটনের দণ্ড কোন ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত হইবার পর পুনরায় একই অপরাধ সংঘটন করিলে তিনি উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডনীয় হইবেন।