Skip to content

বিদ্যুৎ আইন, ২০১৮

ধারা ৪৯বিচার, ইত্যাদি

বলবৎসপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড

সপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড

ধারা ৪৯

49. বিচার, ইত্যাদি (১) এই আইনের অধীন সংঘটিত অপরাধের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলি প্রযোজ্য হইবে। (২) ফৌজদারি কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন- (ক) এই আইনের অধীন অপরাধসমূহ প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা, ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে ; (খ) প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট অপরাধের জন্য এই আইনে বর্ণিত যে কোন অর্থদণ্ড আরোপ করিতে পারিবে।

End of ধারা ৪৯. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বিদ্যুৎ আইন, ২০১৮