Skip to content

বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন, ২০১৮

ধারা ২সংজ্ঞা

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে - (১) ‘‘অনাপত্তি সনদ’’ অর্থ ধারা ৬ এর উপ-ধারা (২) এর অধীন বোর্ড কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ; (২) ‘‘অনুমতি’’ অর্থ ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীন সরকার কর্তৃক প্রদত্ত অনুমতি; (৩) ‘‘ইয়ার্ড’’ অর্থ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাজে ব্যবহারের নিমিত্ত বরাদ্দকৃত জোনের কোন জমি; (৪) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৫) ‘‘ছাড়পত্র’’ অর্থ ধারা ৬ এর উপ-ধারা (৫) এর অধীন বোর্ড কর্তৃক প্রদত্ত ছাড়পত্র; (৬) ‘‘জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ’’ অর্থ জাহাজের বিভিন্ন অংশ বিভাজন এবং বিভাজিত বিভিন্ন অংশ অপসারণ ও ব্যবস্থাপনাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৭) ‘‘জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ পরিকল্পনা’’ অর্থ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য নির্ধারিত গাইডলাইন বা বিধি অবলম্বনে প্রস্তুতকৃত পরিকল্পনা; (৮) ‘‘জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ফ্যাসিলিটি প্ল্যান’’ অর্থ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যে ইয়ার্ড বা অন্যান্য সুবিধাদি ব্যবহার সংক্রান্ত প্ল্যান; (৯) ‘‘জোন’’ অর্থ ধারা ৪ এর অধীন সরকার কর্তৃক ঘোষিত কোন জোন; (১০) ‘‘তহবিল’’ অর্থ বোর্ডের তহবিল; (১১) ‘‘প্রবিধান’’ অর্থ আইনের অধীন প্রণীত প্রবিধান; (১২) ‘‘ফৌজদারী কার্যবিধি’’ অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (১৩) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১৪) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৮ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড; (১৫) ‘‘মহাপরিচালক’’ অর্থ বোর্ডের মহাপরিচালক; (১৬) ‘‘সদস্য’’ অর্থ বোর্ডের কোন সদস্য; এবং (১৭) ‘‘সৈকতায়ন (Beaching)’’ অর্থ পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে কোন ইয়ার্ডের সমুদ্রতটে জাহাজ আনয়ন।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন, ২০১৮