Skip to content

[নেত্রকোণা বিশ্ববিদ্যালয়] আইন, ২০১৮

ধারা ১৯সিন্ডিকেটের সভা

বলবৎ

ধারা ১৯

19. সিন্ডিকেটের সভা (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, সিন্ডিকেট উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) সিন্ডিকেটের সভা ভাইস-চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে : তবে শর্ত থাকে যে, প্রতি ৬ (ছয়) মাসে সিন্ডিকেটের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইবে। (৩) ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে যে কোনো সময়ে সিন্ডিকেটের বিশেষ সভা আহবান করিতে পারিবেন। (৪) কোরাম গঠনের জন্য, সভার সভাপতিসহ, মোট সদস্যবৃন্দের অন্যূন ৫০ (পঞ্চাশ) শতাংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৫) ভাইস-চ্যান্সেলর সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করিবেন।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: [নেত্রকোণা বিশ্ববিদ্যালয়] আইন, ২০১৮