Skip to content

[নেত্রকোণা বিশ্ববিদ্যালয়] আইন, ২০১৮

ধারা ২১একাডেমিক কাউন্সিল

বলবৎ

ধারা ২১

21. একাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) একাডেমিক কার্যক্রমের জন্য নিয়োগপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) অনুষদসমূহের ডিন; (ঘ) বিভাগসমূহের চেয়ারম্যান; (ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (চ) বিশ্ববিদ্যালয়ের অনধিক ৭ (সাত) জন অধ্যাপক যাহারা ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন; (ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (জ) বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকগণ হইতে ১ (এক) জন সহযোগী অধ্যাপক যিনি ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন; (ঝ) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ হইতে ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত ১ (এক) জন সহকারী অধ্যাপক ও ১ (এক) জন প্রভাষক; (ঞ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত গবেষণা সংস্থা হইতে ২ (দুই) জন ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২ (দুই) জন বিশিষ্ট শিক্ষাবিদ; (ট) পরীক্ষা নিয়ন্ত্রক; (ঠ) রেজিস্ট্রার, যিনি উহার সচিবও হইবেন। (২) একাডেমিক কাউন্সিলে মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য যে কোনো সময় চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৩) একাডেমিক কাউন্সিলের মনোনীত কোনো সদস্যের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি তিনি না থাকেন তাহা হইলে তিনি একাডেমি কাউন্সিলের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।

End of ধারা ২১.

সূচিপত্র দেখুন: [নেত্রকোণা বিশ্ববিদ্যালয়] আইন, ২০১৮