Skip to content

[নেত্রকোণা বিশ্ববিদ্যালয়] আইন, ২০১৮

ধারা ৩বিশ্ববিদ্যালয় স্থাপন

বলবৎ

ধারা ৩

3. বিশ্ববিদ্যালয় স্থাপন (১) এই আইনের বিধান অনুযায়ী নেত্রকোণা জেলায় [নেত্রকোণা বিশ্ববিদ্যালয়] ([Netrokona University]) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে। (২) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরগণ, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সমন্বয়ে [নেত্রকোণা বিশ্ববিদ্যালয়] নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে। (৩) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বা বিপক্ষে মামলা দায়ের করা যাইবে।

  1. 8. "নেত্রকোণা বিশ্ববিদ্যালয়” শব্দগুলি "শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ৭ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: [নেত্রকোণা বিশ্ববিদ্যালয়] আইন, ২০১৮