কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮
ধারা ১২ইনস্টিটিউটের তহবিল
বলবৎ
ধারা ১২
12. ইনস্টিটিউটের তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে। (২) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা তহবিল গঠিত হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) ইনস্টিটিউটের নিজস্ব সকল কার্যক্রম, সম্পত্তি বিক্রয়, ভাড়া প্রদান এবং রয়্যালটি হইতে অর্জিত আয়; (ঘ) দেশি বা বিদেশি বা আন্তর্জাতিক কোন সংস্থা হইতে প্রাপ্ত অর্থ; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বৈধ উৎস হইতে গৃহীত ঋণ; এবং (চ) অন্য কোন বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) তহবিলের অর্থ বোর্ড কর্তৃক অনুমোদিত তফসিলি ব্যাংকে জমা থাকিবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহা পরিচালনা করিতে হইবে।