Skip to content

প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কমিশন্ড অফিসার” অর্থ Army Act, 1952 (Act No. XXXIX of 1952) এর Section 8(12), Navy Ordinance, 1961 (Ordinance No. XXXV of 1961) এর Section 4(xxvii) এবং Air Force Act, 1953 (Act No. VI of 1953) এর Section 4(xxiv) এ সংজ্ঞায়িত officer; (খ) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত, অথবা অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্ধারিত, এবং উক্ত উদ্দেশ্যে প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রযোজ্য যৌথ বাহিনী নির্দেশাবলী, আদেশ, প্রবিধান বা অন্য কোনো বিধি-বিধানও ইহার অন্তর্ভুক্ত হইবে; (গ) “প্রতিরক্ষা বাহিনী” অর্থ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী; (ঘ) “প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধান” বা “বাহিনী প্রধান” অর্থ প্রতিরক্ষা-বাহিনীসমূহের যে কোনো একটি বাহিনী প্রধান; (ঙ) “বাহিনী” অর্থ প্রতিরক্ষা-বাহিনীসমূহের যে কোনো একটি বাহিনী; এবং (চ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮