Skip to content

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন, ২০১৮

ধারা ৬বোর্ডের সভা

বলবৎ

ধারা ৬

6. বোর্ডের সভা (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) বোর্ডের সভা চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার সদস্য-সচিব কর্তৃক আহুত হইবে এবং উহা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (৩) প্রতি ৬ (ছয়) মাসে বোর্ডের কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হইবে। (৪) বোর্ডের সভার কোরামের জন্য মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৫) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। (৬) চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং ধারা ৫ এর উপ-ধারা (১) এর দফা (ক) ও (খ) এর বিধান সাপেক্ষে, চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান এবং চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান উভয়ের অনুপস্থিতিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব উক্ত সভায় সভাপতিত্ব করিবেন। (৭) কোনো সদস্য পদের শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকিবার কারণে বোর্ডের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো আদালতে বা অন্য কোথাও কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন, ২০১৮