খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮
ধারা ১২ট্রাস্টের তহবিল
ধারা ১২
12. ট্রাস্টের তহবিল (১) খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নামে ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকার অনুমোদিত দেশি বা বিদেশি উৎস হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) ট্রাস্টের সম্পত্তি ইজারা বা বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ; (ঙ) তহবিলের বিনিয়োগ হইতে আহরিত অর্থ; (চ) ট্রাস্টের নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয়; এবং (ছ) ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ ট্রাস্টের নামে ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ হইতে ট্রাস্টের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে। ব্যাখ্যা।- এই ধারায় উল্লিখিত ‘তপশিলি ব্যাংক’ অর্থে Bangladesh Bank Order, 1972 (P.O. 127 of 1972 এর Article 2(i) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে। (৩) তহবিলের ব্যাংক হিসাব ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে এবং ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত ১(এক) জন ট্রাস্টি এবং সচিবের যৌথ স্বাক্ষরে পরিচালিত হইবে।