Skip to content

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮

ধারা ৮ট্রাস্টের কার্যাবলি

বলবৎ

ধারা ৮

8. ট্রাস্টের কার্যাবলি ট্রাস্টের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিকসহ সার্বিক কল্যাণ সাধন; (খ) ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারসহ বাংলাদেশে বসবাসরত সকল ধর্মাবলম্বীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতিবোধ দৃঢ়করণের লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা; (গ) খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় ও কবরস্থান প্রতিষ্ঠা, সংরক্ষণ, সংস্কার, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান; (ঘ) খ্রিস্টান ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়নে সহযোগিতা প্রদান; (ঙ) খ্রিস্টান ধর্ম, দর্শন, কৃষ্টি ও প্রাচীন ঐতিহ্য বিষয়ে গবেষণা পরিচালনা; (চ) কেন্দ্রীয় ও জেলাভিত্তিক লাইব্রেরি ও তথ্যভাণ্ডার স্থাপন এবং তথ্য প্রযুক্তিভিত্তিক যোগাযোগ উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ; (ছ) খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; (জ) মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে খ্রিস্টান ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ; (ঝ) অসহায় ও দুঃস্থ খ্রিস্টান ধর্মালম্বীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান; (ঞ) খ্রিস্টান ধর্মীয় গ্রন্থাবলি প্রকাশ, অনুবাদ এবং প্রচারকরণ; (ট) প্রাচীন খ্রিস্টান ধর্মীয় পুরাকীর্তি, ঐতিহ্যসমূহ চিহ্নিতকরণ এবং উহাদের যথাযথ সংরক্ষণ ও উন্নয়নের জন্য সহায়তা প্রদান; এবং (ঠ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় অন্যান্য কার্যাবলি সম্পাদন।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮