গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮
ধারা ২৪গবাদি পশু আটক করা
বলবৎ
চতুর্থ অধ্যায় পুলিশ অফিসারের ক্ষমতা ও কর্তব্য
ধারা ২৪
24. গবাদি পশু আটক করা কোনো গবাদি পশু রাস্তায় বেওয়ারিশভাবে ঘোরাফেরা করিতে থাকিলে অথবা কোনো সরকারি সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিলে, পুলিশ অফিসার সেই গবাদি পশু খোয়াড়ে রাখিবার জন্য আটক করিতে পারিবেন।