Skip to content

গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮

ধারা ৩৯অপরাধ করিতে উদ্যোগী ব্যক্তিদের অপসারণ

বলবৎষষ্ঠ অধ্যায় জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিশেষ ব্যবস্থাসমূহ

ষষ্ঠ অধ্যায় জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিশেষ ব্যবস্থাসমূহ

ধারা ৩৯

39. অপরাধ করিতে উদ্যোগী ব্যক্তিদের অপসারণ পুলিশ কমিশনারের নিকট যদি- (ক) প্রতীয়মান হয় যে, কোনো ব্যক্তির গতিবিধি অপর কোনো ব্যক্তির বা কোনো সম্পত্তির ক্ষতি বা বিপদ সৃষ্টি করিতেছে বা করিতে পারে; অথবা (খ) বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে, কোনো ব্যক্তি হিংসাত্মক পন্থায় অপরাধমূলক কাজে লিপ্ত রহিয়াছে বা লিপ্ত হইবার উদ্যোগ গ্রহণ করিয়াছে অথবা Penal Code, 1860 (Act XLV of 1860) এর Chapter XII, XVI বা উহার অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধ সংঘটনে উদ্যোগী হইয়াছে- তাহা হইলে পুলিশ কমিশনার, লিখিত আদেশ জারি করিয়া, সংশ্লিষ্ট ব্যক্তিকে শান্তি-শৃঙ্খলা পরিপন্থি তৎপরতা হইতে বিরত হইবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন অথবা নির্দিষ্ট মেয়াদের জন্য মহানগরী এলাকা হইতে বহিষ্কার করিতে পারিবেন।

End of ধারা ৩৯.

সূচিপত্র দেখুন: গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮