গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮
ধারা ৫৫অবৈধভাবে পুলিশ পোশাক ব্যবহারের দণ্ড
বলবৎ
সপ্তম অধ্যায় অপরাধ, দণ্ড ও কার্যপদ্ধতি
ধারা ৫৫
55. অবৈধভাবে পুলিশ পোশাক ব্যবহারের দণ্ড কোনো ব্যক্তি, বাহিনীর সদস্য না হইয়া এবং পুলিশ কমিশনারের অনুমতি ব্যতিরেকে, বাহিনীর পোশাক পরিধান করিলে অথবা উহার সহিত সাদৃশ্যপূর্ণ অন্য কোনো পোশাক পরিধান করিলে, তিনি ১ (এক) মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা ন্যূনতম ১ (এক) হাজার টাকা এবং সর্বোচ্চ ২ (দুই) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হইবেন।