গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮
ধারা ৭৯শান্তিভঙ্গের উস্কানিদানের উদ্দেশ্যে দুর্ব্যবহারের দণ্ড
বলবৎ
সপ্তম অধ্যায় অপরাধ, দণ্ড ও কার্যপদ্ধতি
ধারা ৭৯
79. শান্তিভঙ্গের উস্কানিদানের উদ্দেশ্যে দুর্ব্যবহারের দণ্ড কোনো ব্যক্তি শান্তিভঙ্গের উস্কানিদানের উদ্দেশ্যে রাস্তায় বা সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থানে ভীতিমূলক গালিগালাজপূর্ণ বা অপমানজনক শব্দ ব্যবহার করিলে এবং তদ্বারা শান্তিভঙ্গের কারণ সৃষ্টি হইলে, তিনি ন্যূনতম ১ (এক) হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ (তিন) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।