Skip to content

গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮

ধারা ৮৭সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে সন্দেহজনক চলাফেরার দণ্ড

বলবৎসপ্তম অধ্যায় অপরাধ, দণ্ড ও কার্যপদ্ধতি

সপ্তম অধ্যায় অপরাধ, দণ্ড ও কার্যপদ্ধতি

ধারা ৮৭

87. সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে সন্দেহজনক চলাফেরার দণ্ড কোনো ব্যক্তিকে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে সন্তোষজনক কারণ ব্যতীত নিম্নবর্ণিত অবস্থায় পাওয়া গেলে, উক্ত ব্যক্তি ১ (এক) বৎসর পর্যন্ত কারাদণ্ডে অথবা ন্যূনতম ২ (দুই) হাজার টাকা এবং সর্বোচ্চ ৫ (পাঁচ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হইবেন, যথা:― (ক) কোনো মারাত্মক অস্ত্রে সজ্জিত; (খ) মুখ ঢাকা অথবা ছদ্মবেশ; (গ) কোনো বাসগৃহে বা অন্য কোনো গৃহে অথবা কোনো নৌযানে বা যানবাহনে অনধিকার প্রবেশ; (ঘ) কোনো রাস্তায়, প্রাঙ্গণে বা অন্য কোনো স্থানে শায়িত বা ঘোরাফেরা; অথবা (ঙ) ঘরের দরজা ভাঙ্গার যন্ত্র কাছে রাখা।

End of ধারা ৮৭.

সূচিপত্র দেখুন: গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮