গাজীপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮
ধারা ৯৪জনসাধারণের প্রমোদাগারে উচ্ছৃংখল আচরণ করিবার সুযোগ প্রদানের দণ্ড
বলবৎ
সপ্তম অধ্যায় অপরাধ, দণ্ড ও কার্যপদ্ধতি
ধারা ৯৪
94. জনসাধারণের প্রমোদাগারে উচ্ছৃংখল আচরণ করিবার সুযোগ প্রদানের দণ্ড জনসাধারণের প্রমোদাগারের কোনো কর্তৃপক্ষ উক্ত স্থানে উহার কাহাকেও মাতলামি করিবার বা অন্য কোনোরূপ উচ্ছৃঙ্খল বা অশালীন আচরণের সুযোগ প্রদান করিলে, তিনি ন্যূনতম ১ (এক) হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ (তিন) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।