Skip to content

রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮

ধারা ১১বাহিনীর প্রশাসনে পুলিশ কমিশনারের আদেশ প্রদানের ক্ষমতা

বলবৎতৃতীয় অধ্যায় বাহিনীর প্রশাসন

তৃতীয় অধ্যায় বাহিনীর প্রশাসন

ধারা ১১

11. বাহিনীর প্রশাসনে পুলিশ কমিশনারের আদেশ প্রদানের ক্ষমতা পুলিশ কমিশনার এই আইন ও তদধীন প্রণীত কোনো বিধির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে আদেশ জারি করিতে পারিবেন, যথা:- (ক) বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারের দায়িত্ব এবং উহা পালনের পদ্ধতি ও শর্ত; (খ) বাহিনীর অস্ত্রশস্ত্র, পোশাক ও বস্ত্রাদি এবং উহার পরিমাণ; (গ) বাহিনীর দক্ষতা ও শৃঙ্খলা; (ঘ) পুলিশ অফিসারের ক্ষমতার অপব্যবহার ও কর্তব্যে অবহেলা নিরোধ; (ঙ) বাহিনী পরিদর্শন; (চ পুলিশ অফিসার কর্তৃক সংবাদ ও গোপন তথ্য সংগ্রহ এবং অবহিতকরণ; (ছ) বাহিনীর সদস্যদের আবাসস্থল; এবং (জ) বাহিনীর প্রশাসন ও কল্যাণের সহিত সংশ্লিষ্ট কোনো তহবিল গঠন, ব্যাবস্থাপনা ও নিয়ন্ত্রণ।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮