বালাইনাশক (পেস্টিসাইডস) আইন, ২০১৮
ধারা ১৭বালাইনাশকের সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করিবার ক্ষমতা, ইত্যাদি
বলবৎ
ধারা ১৭
17. বালাইনাশকের সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করিবার ক্ষমতা, ইত্যাদি (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নিম্নবর্ণিত বিষয়সমূহ নির্ধারণ করিতে পারিবে, যথা :- (ক) বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনো বালাইনাশকের সর্বোচ্চ বিক্রয় মূল্য; (খ) বালাইনাশক বিতরণ বা বিক্রয়ের জন্য পাইকারি বা খুচরা বিক্রেতাকে প্রদত্ত কমিশনের সর্বোচ্চ হার। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে সরকার তদবিবেচনায় প্রয়োজনীয় তথ্য সরবরাহের উদ্দেশ্যে কোনো লাইসেন্সিকে নির্দেশ প্রদান করিতে পারিবে।