Skip to content

বালাইনাশক (পেস্টিসাইডস) আইন, ২০১৮

ধারা ৫বালাইনাশক নিবন্ধনের জন্য আবেদন ও নিবন্ধন প্রদান

বলবৎ

ধারা ৫

5. বালাইনাশক নিবন্ধনের জন্য আবেদন ও নিবন্ধন প্রদান (১) বালাইনাশক আমদানি, উৎপাদন, পুনঃউৎপাদন, মোড়কজাত ও পুনঃমোড়কজাতকরণ, বিক্রয় অথবা বিক্রয়ের জন্য প্রস্তাব ও মজুত অথবা বিজ্ঞাপন প্রচারের জন্য ইচ্ছুক কোনো ব্যক্তি বালাইনাশকের কোনো ব্রান্ড নিবন্ধন করিবার উদ্দেশ্যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর নিবন্ধন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত বিষয়ে সন্তুষ্ট হইলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আবেদনে উল্লিখিত নামে বালাইনাশকের ব্রান্ড নিবন্ধকপূর্বক নিবন্ধন সনদ প্রদান করিবে, যথা :- (ক) আবেদনকৃত ব্রান্ড বালাইনাশকের গ্যারান্টি বা উপাদান বা উহা তৈরির প্রক্রিয়া সম্পর্কে ক্রেতাকে ভুল তথ্য দিতে পারে বা ক্রেতা প্রতারিত হইতে পারে এইরূপ কোনো ব্রান্ড নহে; (খ) আবেদনকৃত ব্রান্ড বালাইনাশকের গ্যারান্টি বা উপাদান অন্য কোনো নিবন্ধিত বালাইনাশকের অনুরূপ বা নিকটবর্তী নহে যাহার দ্বারা ক্রেতা বা ব্যহারকারীর প্রতারিত হইবার সম্ভাবনা থাকিতে পারে; (গ) আবেদনকৃত ব্রান্ডের বালাইনাশকটি যে উদ্দেশ্যে বিক্রয় বা ব্যবহার করা হইবে, উক্ত উদ্দেশ্য পূরণে ব্যর্থ বা অকার্যকর হিসাবে বিবেচিত না হয়; (ঘ) আবেদনকৃত ব্রান্ডের বালাইনাশকটি উহার লেবেলে নির্দেশিত উপায়ে ব্যবহার করিলে উহা আগাছা ব্যতীত উদ্ভিদ, মানুষ বা প্রাণিকুলের জন্য ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ নহে।

End of ধারা ৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বালাইনাশক (পেস্টিসাইডস) আইন, ২০১৮