Skip to content

বালাইনাশক (পেস্টিসাইডস) আইন, ২০১৮

ধারা ৮নিবন্ধন বাতিল

বলবৎ

ধারা ৮

8. নিবন্ধন বাতিল (১) বালাইনাশকের ব্রান্ড নিবন্ধিত হইবার পর নিবন্ধন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত যে কোনো কারণে উহার নিবন্ধন বাতিল করিতে পারিবে, যথা :- (ক) এই আইন ও বিধির কোনো বিধান লঙ্ঘনপূর্বক নিবন্ধন গ্রহণ করা হইলে; (খ) নিবন্ধনের সময় মিথ্যা তথ্য প্রদান করা হইলে; (গ) বালাইনাশকটি বালাই নিবারণে অকার্যকর হইলে; এবং (ঘ) বালাইনাশকটি আগাছা ব্যতীত অন্যান্য উদ্ভিদ, মানুষ বা প্রাণীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হইলে। (২) উপ-ধারা (১) এর অধীন বালাইনাশকের ব্রান্ডের নিবন্ধন বাতিলের পূর্বে যে ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে উক্ত ব্রান্ডটি নিবন্ধিত হইয়াছিল তাহাকে শুনানির সুযোগ প্রদান করিতে হইবে। (৩) নিবন্ধন বাতিলের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি উক্তরূপ বাতিল আদেশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের নিকট আপিল করিতে পারিবেন এবং উক্ত বিষয়ে মহাপরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।

End of ধারা ৮. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বালাইনাশক (পেস্টিসাইডস) আইন, ২০১৮