বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৮
ধারা ১২শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারের ক্ষমতা
বলবৎ
ধারা ১২
12. শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারের ক্ষমতা তপশিলভুক্ত কোনো শিল্পপ্রতিষ্ঠান বা, ক্ষেত্রমত, কর্পোরেশনে ন্যস্তকৃত কোনো শিল্পপ্রতিষ্ঠানের সংঘ-স্মারক অথবা সংঘবিধি অথবা কোনো সনদ, চুক্তি অথবা অন্যবিধ দলিলে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, সরকার এইরূপ শিল্পপ্রতিষ্ঠানের- (ক) দক্ষ পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে; (খ) পরিচালনা পর্ষদ অবলুপ্ত করিতে পারিবে এবং নূতন পরিচালক নিয়োগ করিতে পারিবে; (গ) ব্যবস্থাপনা এজেন্সি চুক্তির অবসান করিতে পারিবে; এবং (ঘ) সংঘ-স্মারক বা সংঘবিধি অথবা কোনো সনদ, চুক্তি বা দলিল পরিবর্তন বা সংশোধন করিতে পারিবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৮