Skip to content

ক্যান্টনমেন্ট আইন, ২০১৮

ধারা ১০০কুকুরের নিবন্ধন এবং নিয়ন্ত্রণ

বলবৎঅধ্যায়-৮ জননিরাপত্তা এবং উপদ্রব দমন

অধ্যায়-৮ জননিরাপত্তা এবং উপদ্রব দমন

ধারা ১০০

100. কুকুরের নিবন্ধন এবং নিয়ন্ত্রণ (১) বোর্ড ক্যান্টনমেন্ট এলাকায় সকল পোষা কুকুরের নিবন্ধন ও নিয়ন্ত্রণের জন্য, গণ-বিজ্ঞপ্তি দ্বারা নির্দেশাবলি জারি করিতে পারিবে এবং সংশ্লিষ্ট সকলে উক্ত জারিকৃত যে কোনো নির্দেশ মান্য বা প্রতিপালন করিতে বাধ্য থাকিবে। (২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত কোনো নির্দেশ অমান্য করেন, তাহা হইলে তিনি অন্যূন ৫ (পাঁচ) হাজার এবং অনধিক ২০ (বিশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ১০০.

সূচিপত্র দেখুন: ক্যান্টনমেন্ট আইন, ২০১৮