Skip to content

ক্যান্টনমেন্ট আইন, ২০১৮

ধারা ১০৩ইমারত, কূপ, ইত্যাদির নিরাপত্তা বিধানের ক্ষমতা

বলবৎঅধ্যায়-৮ জননিরাপত্তা এবং উপদ্রব দমন

অধ্যায়-৮ জননিরাপত্তা এবং উপদ্রব দমন

ধারা ১০৩

103. ইমারত, কূপ, ইত্যাদির নিরাপত্তা বিধানের ক্ষমতা (১) যেক্ষেত্রে ক্যান্টনমেন্টে কোনো ইমারত বা দেওয়াল বা উহার সহিত সংযুক্ত কোনো কিছু বা কোনো কূপ, পুকুর, জলাধার, ডোবা, নীচুস্থান বা খোদাইকৃত স্থান বা কোনো পাড় বা বৃক্ষ, বোর্ডের মতে, ধ্বংসপ্রাপ্ত অবস্থায় বা পর্যাপ্ত মেরামত, সংরক্ষণ বা বেড়ার অভাবে পথচারী বা আশেপাশে বসবাসকারী বা কর্মরত ব্যক্তিদের জন্য একটি উপদ্রব বা বিপজ্জনক অবস্থায় রহিয়াছে, সেইক্ষেত্রে বোর্ড, লিখিত নোটিশ দ্বারা, উহার মালিক বা আংশিক মালিক বা উহার মালিকানার বা আংশিক মালিকানার দাবিদার বা তাহাদের যে কাহারও ব্যর্থতায় উহার দখলদারকে, বোর্ড যেইরূপ প্রয়োজন মনে করিবে সেইরূপে, উহা অপসারণ, সংরক্ষণ বা ঘেরা দেওয়ার জন্য, এবং বোর্ডের মতে অত্যাসন্ন বিপদ এড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করিবে। (২) যদি কোনো ব্যক্তি উপধারা (১) এ উল্লিখিত কোনো নির্দেশ অমান্য করেন বা প্রতিপালন না করেন, তাহা হইলে তিনি অন্যূন ৩ (তিন) হাজার এবং অনধিক ১৫ (পনের) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ১০৩.

সূচিপত্র দেখুন: ক্যান্টনমেন্ট আইন, ২০১৮