Skip to content

ক্যান্টনমেন্ট আইন, ২০১৮

ধারা ১২৩হাসপাতাল বা ডিসপেনসারি রক্ষণাবেক্ষণ বা সহায়তাকরণ

বলবৎঅধ্যায়-৯ স্বাস্থ্য ব্যবস্থা এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসা

অধ্যায়-৯ স্বাস্থ্য ব্যবস্থা এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসা

ধারা ১২৩

123. হাসপাতাল বা ডিসপেনসারি রক্ষণাবেক্ষণ বা সহায়তাকরণ (১) বোর্ড- (ক) ক্যান্টনমেন্টের অভ্যন্তরে বা বাহিরে ইহা যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ সংখ্যক হাসপাতাল এবং ডিসপেনসারি স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে; বা (খ) ক্যান্টনমেন্টের অভ্যন্তরে বা বাহিরে যে কোনো হাসপাতাল বা ডিসপেনসারি বা পশু চিকিৎসালয়কে, উহা যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ শর্ত সাপেক্ষে, অনুদান প্রদান করিতে পারিবে। (২) উপধারা (১) এর অধীন রক্ষণাবেক্ষণকৃত বা সহায়তাকৃত প্রত্যেক হাসপাতাল বা ডিসপেনসারিতে সংক্রামক বা ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ওয়ার্ড বা ওয়ার্ডসমূহ সংযুক্ত থাকিবে। (৩) এই ধারার অধীন রক্ষণাবেক্ষণকৃত বা সহায়তাকৃত প্রত্যেক হাসপাতাল বা ডিসপেনসারিতে সরকার যেইরূপ নির্দেশ প্রদান করিবে সেইরূপে নিয়োগপ্রাপ্ত একজন চিকিৎসা অফিসার থাকিবেন।

End of ধারা ১২৩.

সূচিপত্র দেখুন: ক্যান্টনমেন্ট আইন, ২০১৮