Skip to content

ক্যান্টনমেন্ট আইন, ২০১৮

ধারা ১৩৩অবৈধ নির্মাণ বা পুনঃনির্মাণ

বলবৎঅধ্যায়-১০ ইমারত, সড়ক, সীমানা, বৃক্ষ, ইত্যাদি নিয়ন্ত্রণ

অধ্যায়-১০ ইমারত, সড়ক, সীমানা, বৃক্ষ, ইত্যাদি নিয়ন্ত্রণ

ধারা ১৩৩

133. অবৈধ নির্মাণ বা পুনঃনির্মাণ যদি কোনো ব্যক্তি- (ক) ধারা ১২৭ এবং ১২৮ এর অধীন আইনসম্মত নোটিশ প্রদান ব্যতীত, বা নির্মাণ অনুমোদনের বা অনুমোদন করা হইয়াছে বলিয়া গণ্য হইবার পূর্বে; বা (খ) ধারা ১২৯ এর উপধারা (১) এর অধীন প্রদত্ত নির্দেশ পালন করা ব্যতীত; বা (গ) যখন অনুমোদন প্রত্যাখ্যান করা হইয়াছে, বা সময়সীমা উত্তীর্ণ হইয়া গিয়াছে, বা ধারা ৪৫এর উপধারা (১) এর দফা (খ) এর অধীন এরিয়া কমান্ডার কর্তৃক স্থগিত করা হইয়াছে তখন; কোনো ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ শুরু করেন, অব্যাহত রাখেন বা সমাপ্ত করেন, তাহা হইলে তিনি অন্যূন ২০ (বিশ) হাজার এবং অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ১৩৩.

সূচিপত্র দেখুন: ক্যান্টনমেন্ট আইন, ২০১৮