Skip to content

ক্যান্টনমেন্ট আইন, ২০১৮

ধারা ১৪৭লাইসেন্স ব্যতীত বাজার বা কসাইখানা খোলা রাখিবার দণ্ড

বলবৎঅধ্যায়-১১ বাজার, কসাইখানা, ব্যবসা এবং পেশা

অধ্যায়-১১ বাজার, কসাইখানা, ব্যবসা এবং পেশা

ধারা ১৪৭

147. লাইসেন্স ব্যতীত বাজার বা কসাইখানা খোলা রাখিবার দণ্ড (১) যদি কোনো ব্যক্তি জনগণের ব্যবহারের জন্য কোনো বাজার বা কসাইখানা, যাহার জন্য এই আইন দ্বারা বা তদধীন লাইসেন্সের প্রয়োজন উহা লাইসেন্স গ্রহণ ব্যতীত, খোলা রাখেন বা উহার লাইসেন্স স্থগিত বা বাতিল হওয়ার পর, খোলা রাখেন, তাহা হইলে তিনি অন্যূন ৩ (তিন) হাজার এবং অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। (২) যদি কোনো বেসরকারি বাজার বা কসাইখানা খোলার লাইসেন্স অনুমোদন, প্রত্যাখ্যান, স্থগিত বা বাতিল করা হয়, তাহা হইলে বোর্ড উক্ত অনুমোদন, প্রত্যাখ্যান, স্থগিত বা বাতিলকরণের একটি নোটিশ বাংলায় সংশ্লিষ্ট স্থানের নিকট দৃশ্যমান কোনো স্থানে বা প্রবেশ পথের নিকটে আঁটিয়া দিবে।

End of ধারা ১৪৭.

সূচিপত্র দেখুন: ক্যান্টনমেন্ট আইন, ২০১৮