Skip to content

ক্যান্টনমেন্ট আইন, ২০১৮

ধারা ১৫২কতিপয় পেশা পরিচালনার জন্য লাইসেন্সের প্রয়োজনীয়তা

বলবৎঅধ্যায়-১১ বাজার, কসাইখানা, ব্যবসা এবং পেশা

অধ্যায়-১১ বাজার, কসাইখানা, ব্যবসা এবং পেশা

ধারা ১৫২

152. কতিপয় পেশা পরিচালনার জন্য লাইসেন্সের প্রয়োজনীয়তা (১) বোর্ড হইতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে দোকান বা ফেরি করিয়া কোনো ব্যবসা পরিচালনা করা যাইবে না এবং লাইসেন্সের শর্ত ও মাশুল বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে। (২) উপধারা (১) এর অধীন প্রদত্ত লাইসেন্স প্রদানের তারিখ হইতে ১ (এক) বৎসরের জন্য বৈধ থাকিবে এবং এইরূপ লাইসেন্স প্রদান বোর্ড কর্তৃক স্থগিত করা হইবে না, যদি না ইহার বিশ্বাস করিবার কারণ থাকে যে, যে ব্যবসা প্রতিষ্ঠা বা পরিচালনার ইচ্ছা করা হইয়াছে উহা জনগণের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক হইবে। (৩) উপধারা (১) এর অধীন প্রদত্ত লাইসেন্স বোর্ড নবায়ন করিবে, যদি না ইহার বিশ্বাস করিবার কারণ থাকে যে, সংশ্লিষ্ট ব্যবসার পরিচালনা বা চলমানতা ক্যান্টনমেন্টে বসবাসকারী জনগণের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক হইবে। (৪) যদি কোনো ব্যক্তি, এই ধারার অধীন আবশ্যক লাইসেন্স গ্রহণ বা নবায়ন ব্যতিরেকে, কোনো ব্যবসা পরিচালনা করেন বা চলমান রাখেন, তাহা হইলে তিনি অন্যূন ৩ (তিন) হাজার এবং অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ১৫২.

সূচিপত্র দেখুন: ক্যান্টনমেন্ট আইন, ২০১৮