Skip to content

ক্যান্টনমেন্ট আইন, ২০১৮

ধারা ১৫৫পানি সরবরাহ বজায় রাখা

বলবৎঅধ্যায়-১২ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং বাতি

অধ্যায়-১২ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং বাতি

ধারা ১৫৫

155. পানি সরবরাহ বজায় রাখা (১) প্রত্যেক ক্যান্টনমেন্টে যেইখানে অদ্যাবধি গৃহস্থালিতে ব্যবহারের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় নাই, বোর্ড সেইখানে পানি সরবরাহ করিবে বা সরবরাহের ব্যবস্থা করিবে। (২) বোর্ড, যতদূর সম্ভব, উপধারা (১) এ উল্লিখিত পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে যাহাতে এইরূপ সরবরাহ সারা বৎসর অব্যাহত থাকে, এবং পানি যেন সব সময়ে বিশুদ্ধ ও মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত থাকে। (৩) বোর্ড, এরিয়া কমান্ডারের অনুমোদনক্রমে, সামরিক প্রকৌশল সার্ভিস বা ক্যান্টনমেন্ট এলাকার সংলগ্ন পৌর কর্তৃপক্ষ বা অন্য কোনো পানি সরবরাহ কর্তৃপক্ষের সহিত চুক্তির মাধ্যমে নিরাপদ পানি সংরক্ষণ ও সরবরাহ করিবার ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং পানি গ্রহণকারী প্রত্যেক ভোক্তার নিকট হইতে নির্ধারিত হারে মূল্য আদায় করিতে পারিবে।

End of ধারা ১৫৫.

সূচিপত্র দেখুন: ক্যান্টনমেন্ট আইন, ২০১৮