Skip to content

ক্যান্টনমেন্ট আইন, ২০১৮

ধারা ৭৩কর-নির্ধারণের বিরুদ্ধে আপিল

বলবৎঅধ্যায় - ৫ কর আরোপ, আদায় ও পৌর-দায়িত্ব

অধ্যায় - ৫ কর আরোপ, আদায় ও পৌর-দায়িত্ব

ধারা ৭৩

73. কর-নির্ধারণের বিরুদ্ধে আপিল (১) এই আইনের অধীন কোনো কর-নির্ধারণ বা কর আরোপ বা কর ফেরত প্রদান অস্বীকারের বিরুদ্ধে আপিল এরিয়া কমান্ডার বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসারের নিকট দায়ের করিতে হইবে। (২) প্রত্যেক আপিলের খরচ আপিল শুনানিকারী অফিসারের ইচ্ছাধীন হইবে। (৩) আপিলের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।

End of ধারা ৭৩.

সূচিপত্র দেখুন: ক্যান্টনমেন্ট আইন, ২০১৮