Skip to content

ক্যান্টনমেন্ট আইন, ২০১৮

ধারা ৯১দায় প্রকাশের বাধ্যবাধকতা

বলবৎঅধ্যায় - ৫ কর আরোপ, আদায় ও পৌর-দায়িত্ব

অধ্যায় - ৫ কর আরোপ, আদায় ও পৌর-দায়িত্ব

ধারা ৯১

91. দায় প্রকাশের বাধ্যবাধকতা (১) এক্সিকিউটিভ অফিসার, লিখিত আদেশ দ্বারা, ক্যান্টনমেন্টের যে কোনো বাসিন্দাকে, নিম্নবর্ণিত বিষয়াদি নিশ্চিতকরণের উদ্দেশ্যে, প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য তলব করিতে পারিবেন, যথা:- (ক) উক্ত বাসিন্দা এই আইনের অধীন আরোপিত কোনো কর পরিশোধের জন্য দায়ী কি না; (খ) তাহার উপর কী পরিমাণ কর নির্ধারণ করা হইবে; বা (গ) যে ইমারত বা ভূমি তাহার দখলে রহিয়াছে উহার বার্ষিক মূল্য এবং উহার মালিক বা ইজারাদারের নাম ও ঠিকানা। (২) যদি কোনো ব্যক্তি উপধারা (১) এর অধীন যাচিত তথ্য প্রদান না করেন বা উদ্দেশ্যমূলকভাবে অসত্য তথ্য প্রদান করেন, তাহা হইলে তিনি অনধিক ২০ (বিশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ৯১.

সূচিপত্র দেখুন: ক্যান্টনমেন্ট আইন, ২০১৮