ধারা ১৫পর্যবেক্ষণাগার ও স্থাপনাসমূহের রক্ষণাবেক্ষণ
চতুর্থ অধ্যায় পর্যবেক্ষণাগার স্থাপন, নেটওয়ার্ক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ
ধারা ১৫
15. পর্যবেক্ষণাগার ও স্থাপনাসমূহের রক্ষণাবেক্ষণ (১) অধিদপ্তর এই আইনের অধীন আবহাওয়া পর্যবেক্ষণের জন্য স্থাপিত পর্যবেক্ষণাগার বা, ক্ষেত্রমত, স্থাপনাসমূহ রক্ষণাবেক্ষণ করিবে। (২) সরকার আবহাওয়া পর্যবেক্ষণ গ্রহণের জন্য নির্মিত স্থাপনার নিকটবর্তী কোনো স্থানে সু-উচ্চ স্থাপনা, বিস্ফোরণ ঘটিবার সম্ভবনা রহিয়াছে এইরূপ কোনো স্থাপনা, উচ্চ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ যন্ত্র যা আবহাওয়া পরিমাপক যন্ত্র, পর্যবেক্ষণাগার, বা স্থাপনার ক্ষতিসাধন করিতে পারে এইরূপ কোনো কার্য এই আইনের অধীন নিষিদ্ধ করিতে পারিবে। [পর্যবেক্ষণ মানসম্মতকরণ] অংশ-‘ক’ ১৬। (১) অধিদপ্তর, আবহাওয়া পর্যবেক্ষণ মানসম্মতকরণের উদ্দেশ্যে, ডব্লিউএমও এর নির্দেশনা অনুসারে সঠিক আবহাওয়া তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করিবে। (২) ডব্লিউএমও এর স্বীকৃত মান অনুযায়ী আবহাওয়া যন্ত্রপাতি বিষয়ে অধিদপ্তর নিম্নরূপ বিস্তারিত ও সুনির্দিষ্ট বিবরণ (Specification) প্রকাশ করিবে, যথা :- (ক) পর্যবেক্ষণাগার স্থাপনের আদর্শ স্থান; (খ) পর্যবেক্ষণাগারে স্থাপিতব্য যন্ত্রপাতির প্রকার, বিবরণ ও সংখ্যা; (গ) পর্যবেক্ষণাগারে গৃহীত উপাত্তের এককের মান; (ঘ) পর্যবেক্ষণাগারে প্রাপ্ত তথ্যের সর্বশেষ এককের মান; এবং (ঙ) বিশেষায়িত পর্যবেক্ষণাগারের মান। (৩) সশস্ত্র বাহিনী ব্যতীত আবহাওয়া যন্ত্রপাতি ব্যবহারকারীকে প্রস্তুতকারী কর্তৃক ইস্যুকৃত কারখানা তুল্যকরণ সনদ (Factory Calibration Certificate) সংগ্রহ করিতে হইবে এবং আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্রপাতি সংগ্রহের পূর্বে অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে। (৪) অধিদপ্তর আবহাওয়া সেবা সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিনিময়ের কাজে, বিধি দ্বারা নির্ধারিত ছক (format) ব্যবহার নিশ্চিত করিবে। [পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন] অংশ-‘খ’ ১৭। (১) অধিদপ্তর, নিম্নবর্ণিত বিষয়াদি বিবেচনাক্রমে, সরকার কর্তৃক গৃহীতব্য আবহাওয়া সেবা ও এতদ্সংশ্লিষ্ট স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অন্তর্ভুক্তির জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করিবে, যথা :- (ক) ডব্লিউএমও ঘোষিত কৌশল ও উন্নয়ন পরিকল্পনা এবং আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ; (খ) সরকারের কৌশল ও উন্নয়ন পরিকল্পনা; (গ) আঞ্চলিক পরিসরে আবহাওয়া সেবা বিষয়ক কৌশল ও উন্নয়ন পরিকল্পনা; (ঘ) আন্তঃসরকার ওশেনোগ্রাফিক কমিশন (Intergovernmental Oceanographic Commission) (IOC) এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (International Civil Aviation Organization) (ICAO) ঘোষিত কৌশল ও উন্নয়ন পরিকল্পনা; (ঙ) আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (International Maritime Organization) (IMO) ঘোষিত কৌশল ও উন্নয়ন পরিকল্পনা। (২) অধিদপ্তর সরকার কর্তৃক অনুমোদিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করিবে।